,

তারা শুধু ছুটির দিনেই ছিনতাই করে

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।তারা হলেন মো. হৃদয়, মো. রুমান ও মো. সুজন। আজ শুক্রবার ভোরে মিরপুর-১০ নম্বর সেকশনের ঝুটপট্টির রাব্বানী হোটেলের সামনে এ অভিযান চালানো হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তাররা মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের মধ্যে সুজন ও রুমান পোশাকশ্রমিক। হৃদয় সিএনজিচালিত অটোরিকশার চালক। তারা শুধু ছুটির দিনেই ছিনতাই করে। সাধারণত বৃহস্পতিবার রাত এবং শনিবার ভোরের সময়টি তাদের প্রধান টার্গেট। বৃহস্পতিবার রাতে অনেকেই ঢাকা ছেড়ে বাড়ি যান, আবার অনেকেই ঢাকায় আসেন। এই যাত্রীদেরই টার্গেট করে তারা। তাই ওই দুই দিন সারারাতই তারা ঘুরে বেড়ায় এবং টার্গেট ঠিক করে। কোনো যাত্রীকে একা পেলে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে সব কেড়ে নিয়ে পালায়।

আজ শুক্রবার ভোরেও তারা এমন যাত্রীর অপেক্ষায় ছিল। ভোর ৫টায় রাব্বানী হোটেলের সামনে তাদের ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। থামতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তাদের আটকের পর তল্লাশি করে তিনটি ছুরি উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট