,

সরকারি চাকরিজীবী যুবককে তুলে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বয়স মাত্র ২৩ বছর। এর মধ্যে পেয়েছেন সরকারি চাকরি। এমন ছেলেকে হাতছাড়া করতে চায়নি এক কনের বাবা। তাইতো নিজের মেয়ের সঙ্গে সরকারি চাকরিজীবী যুবকের বিয়ে দিতে যা কাণ্ড ঘটিয়েছেন-তাতে রীতিমত শোরগোল পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের বিহারের রেপুরা জেলায় এ ঘটনার সূত্রপাত। গত বুধবার ক্লাসে পড়াচ্ছিলেন গৌতম কুমার নামে এক শিক্ষক। সেই সময়ে ক্লাসরুমে ঢুকে পড়েন একদল ব্যক্তি। বন্দুক ঠেকিয়ে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়া হয় গৌতমকে। এরপর সোজা পাঠিয়ে দেওয়া হয় রাজেশ রাইয়ের বাড়িতে।

খবরে বলা হয়, গৌতমের দিকে বন্দুক তাক করে জানিয়ে দেওয়া হয়, বিয়ে করতেই হবে। নয়তো এর পরিণতি ভাল হবে না। প্রাণের ভয়ে রাজেশের মেয়ে চাঁদনিকে বিয়ে করতে বাধ্য হন গৌতম।

এদিকে স্কুল থেকে গৌতমকে অপহরণের পরই থানায় খবর দেন স্কুলটির প্রধান শিক্ষক। দীর্ঘক্ষণ ছেলের খবর না পেয়ে খোঁজখবর শুরু করেন গৌতমের পরিবারের সদস্যরাও। শেষ পর্যন্ত গৌতমের ফোন ট্র্যাক করে তার খোঁজ মেলে। পুলিশ গৌতমকে উদ্ধার করেন। তবে ততক্ষণে বিয়ের সমস্ত নিয়ম সম্পন্ন হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে রাস্তায় অবরোধ করেন গৌতমের পরিবারের সদস্যরা। এ ঘটনায় পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুরো এ ঘটনার তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট