,

জাকির নায়েককে সাড়ে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিলেন মালয়েশিয়ান নেতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মানহানির ক্ষতিপূরণ হিসবে মোটা অংকের অর্থ পেয়েছেন ধর্মপ্রচারক জাকির নায়েক। মালয়েশিয়ার পেনাং রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী রামাস্বামী পালানিসামির কাছ থেকে তিনি ক্ষতিপূরণ পেয়েছেন।
মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, রামাস্বামী পালানিসামি মানহানির ক্ষতিপূরণ হিসেবে জাকির নায়েককে ১৫ লাখ ২০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার বেশি) পরিশোধ করেছেন।

আজ শুক্রবার সাংবাদিকদের জাকির নায়েকের আইনজীবী আকবরদিন আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গত ২ নভেম্বর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৭ নভেম্বর রামাস্বামী পালানিসামি তার ব্যাংক অ্যাকাউন্টে এই ক্ষতিপূরণের অর্থ পাঠিয়েছেন।

গত ২ নভেম্বর পেনাং হাইকোর্টের বিচারক হায়াতুল আকমল আব্দুল আজিজ রামাস্বামীকে জাকির নায়েকের মানহানি করায় ১০ লাখের বেশি রিঙ্গিত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে প্রকাশ্যে জাকির নায়েকের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশও দেন।

তবে আজ হাইকোর্টে একই বিচারকের আদালতে ক্ষমা চাওয়ার বিষয়টির ওপর স্টে অর্ডার চেয়ে রামাস্বামীর আবেদন নিয়ে শুনানি হয়। পরে অবশ্য রামাস্বামী আবেদন প্রত্যাহার করে নেন। কী শর্তে তিনি আবেদন প্রত্যাহার করেছেন তা অবশ্য জানা যায়নি। রামাস্বামীর আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট