,

কিউইদের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেম ক্রিকেট দল এই মুহূর্তে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যস্ত। তবে এই টেস্ট সিরিজের পরই কিউইদের সাথে সাক্ষাৎ শেষ হচ্ছে না টাইগারদের। কিউইদের আতিথেয়তা দেওয়ার পর এবার পালা কিউইদের আতিথেয়তা নেওয়ার।

আগামী মাসে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যাবে ১৭ ডিসেম্বর শুরু হওয়া এই সিরিজ সামনে রেখে টাইগারদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সিনিয়র কয়েক ক্রিকেটারের অনুপস্থিতিতে আবারও দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ইনজুরির কারণে এ সফরে কোনো ফরম্যাটের দলেই নেই মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। এ ছাড়া আবারও জাতীয় দলে ফিরছেন সৌম্য সরকার। এ ছাড়া ওয়ানডে দলে রয়েছেন এনামুল হক বিজয়ও।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট