,

যে কোনো সময় শুরু হতে পারে হামলা, শঙ্কিত গাজাবাসী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলের সঙ্গে গতকাল বুধবার (২৯ নভেম্বর) রাতে নতুন করে আরও একদিনের যুদ্ধবিরতিতে পৌঁছায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। যদিও ধারণা করা হচ্ছিল, যুদ্ধবিরতির মেয়াদ আরও বেশি হবে।

বিরতির মেয়াদ মাত্র একদিন বৃদ্ধি করায় এখন শঙ্কার মধ্যে রয়েছেন গাজাবাসী। তারা আশঙ্কা করছেন যে কোনো সময় আবারও ইসরায়েলিদের নির্বিচার বোমা হামলা শুরু হতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের বাসিন্দারা বেশ উদ্বিগ্ন সঙ্গে তারা হতাশও। কারণ তারা ভেবেছিলেন, যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়বে। কিন্তু এটির সময় মাত্র একদিন বৃদ্ধি হওয়ায় তাদের মধ্যে শঙ্কা জেঁকে বসেছে। তারা আশঙ্কা করছেন, বড় কোনো কিছু হচ্ছে।

তারা শঙ্কা প্রকাশ করছেন, যে কোনো সময় ইসরায়েলের বিমান হামলা শুর হবে। কারণ গতকাল খান ইউনিস উপকূলে ইসরায়েলি গানবোট গুলি ছুড়েছে। আজ সেখানে যুদ্ধবিমান ও ড্রোন উড়তে দেখা গেছে।

বিরতির মধ্যেও যুদ্ধবিমান ও ড্রোন উড়তে দেখে— সাধারণ মানুষ ধারণা করছেন, কিছু একটা হচ্ছে।

তবে একই সময় বাস্তুচ্যুত মানুষ উত্তরাঞ্চলে তাদের ঘর-বাড়িতে ফেরার চিন্তা-ভাবনাও করছেন। তবে তাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— ‘কোনো যুদ্ধবিরতি কি আছে? আমরা কি উত্তর দিকে যেতে পারব? আমরা কি বাড়িতে ফিরতে পারব? সেখানে আমাদের পরিবারের সদস্যরা রয়েছেন যারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।’ সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট