,

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পান কমিশনার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। কী ঘটেছে তা খতিয়ে দেখছি।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী মো. জুয়েল ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়েছিলাম। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে হঠাৎ কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়ই গাছের ওপরের দিকে বিকট শব্দ হয়। এরপর চারপাশে ধোঁয়া দেখা যায়। এ ঘটনায় উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন।’

বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এদিকে, আজ সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকে ১২ ঘণ্টার হরতাল চলছে। এর মধ্যেই দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার কাজ চলছিল। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান