,

পররাষ্ট্রস‌চি‌বের সঙ্গে পিটার হা‌সের বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কো‌নো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশের চলমান রাজনীতি এবং যুক্তরাষ্ট্রের শ্রমনী‌তিসহ দুই দেশের আরও কিছু দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হতে পা‌রে।

বৈঠকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ইমরান এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন।

ঢাকার মা‌র্কিন দূতাবাসের ফেসবুকে এক পোস্টে জানানো হয়, রাষ্ট্রদূত হাস এবং পররাষ্ট্রস‌চিব আজ রু‌টিন বৈঠক করে দুই দে‌শের চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগ‌তি নিয়ে আলোচনা করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট