সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ নির্বাচনে অনেক ভোট পড়বে: পররাষ্ট্রমন্ত্রী

news-image

সিলেট প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এ নির্বাচনে অনেক বেশি ভোট পড়বে। এতে করে নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে। বুধবার (২৯ নভেম্বর) সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে। তাতেই নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে। কে আসলো না আসলো সেটা বিষয় না। জনগণ সঙ্গে আছে কিনা সেটাই দেখার বিষয়।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের নমুনা হলো রাতের অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। দেশের মানুষকে নির্বিঘ্নে উৎসমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান।

মনোনয়নপত্র জমাদানকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি কাউন্সিলর জগদীশ চন্দ্র দাসসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে এ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৪ জন; তাদের মধ্যে জমা দিয়েছেন কেবল সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০