,

নৌকার টিকিট পেয়ে উচ্ছ্বসিত নেতারা, কর্মীদের আনন্দ-উল্লাস

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রার্থী ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেন মনোনয়ন পাওয়া নেতারা। অনুসারীদেরও আনন্দ-উল্লাস করতে দেখা যায়।

এদিন প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় দেখা যায়। আশপাশের সড়কেরও অবস্থান নেন নেতাকর্মীরা। দুপুর থেকে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে দলীয় কার্যালয় এলাকা।

মনোনয়ন পাওয়া নেতাকর্মীরাও ভিড় করেন দলীয় কার্যালয়ে। মনোনয়ন ঘোষণার সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ চত্বর। প্রার্থীদের নামে নামে স্লোগান দিতে থাকেন অনুসারীরা। এসময় মনোনয়ন না পাওয়া প্রার্থীর অনুসারীদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।

এসময় কথা হয় ঢাকা-৭ আসনে মনোনয়ন পাওয়া সোলায়মান সেলিমের সঙ্গে। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ মনোনয়ন পেয়েছি। বাবা সঙ্গে আছেন। আগে বাবা কাজ করে গেছেন, এখন আমি করবো। পুরান ঢাকার মানুষের কল্যাণে কাজ করবো, এটাই একমাত্র লক্ষ্য।’

এর আগে সংবাদ সন্মেলনে সারাদেশে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করেন ওবায়দুল কাদের। তবে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা দেননি। সোমবার (২৭ নভেম্বর) এই দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট