,

সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল নিক্ষেপ

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশেনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) কুমারপাড়াস্ত বাসার সামনে রাত সোয়া ৮টার দিকে তিনজন দুর্বৃত্ত এই হামলা চালায় বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এরপরই তারা মোটরসাইকেলযোগে সটকে পড়ে।

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী জানান, রাত সোয়া ৮টার দিকে কুমারপাড়াস্থ বাসার সামনে তিন যুবককে দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় তাদের মধ্যে দুজন ককটেল বিস্ফোরণ ঘটায় আর একজনকে এসময় ভিডিও করতে দেখা যায়।

আরিফ আরও বলেন, আমি এখন শঙ্কিত অবস্থায় আছি। কারণ দুর্বত্তরা আমার বাসায় টার্গেট করেই মেরেছে। তা না হলে তিনজনের মধ্যে দুইজন কেন ককটেল বিস্ফোরণ ঘটাবে আর একজন ভিডিও করবে। এই যদি অবস্থা হয় তাহলে বাসা বাড়িতে আমরা বাচ্চা-কাচ্চা, স্ত্রী-মাকে নিয়ে থাকা নিরাপদ না। কোনোভাবে সিলেটের এই পরিবেশ ছিল না। এই ঘটনার বিচার আমি নগরবাসীর কাছে দিলাম। এটি সিলেটের রাজনৈতিক সম্প্রীতির সঙ্গে যায় না।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ ও কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। ইতোমধ্যে ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, আমরা সরেজমিনে এসে বিষয়টি পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট