,

ইসরাইলের হামলায় একদিনে ৭০ ফিলিস্তিনি নিহত

news-image

অনলাইন ডেস্ক : গাজার দক্ষিণাঞ্চলে রোববার ইসরাইলি বিমান হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।

সংস্থাটি জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে শিশুসহ কয়েক ডজন রোগীকে গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। খবর মিডল ইস্ট আই।

ইসরাইলের এ হামলায় আরও ১২২ জন আহত হয়েছে। ডক্টরস উইদাউট বর্ডারস জানায়, অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসকরা।

এদিকে হামাসের বিরুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালে ইসরাইলি এক সেনার মৃত্যুদণ্ড কার্যকর ও দুই বিদেশিকে জিম্মি করে রাখার অভিযোগ করেছে ইসরাইল। চার সপ্তাহের বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের মাঝে ইসরাইল রোববার এ অভিযোগ করেছে।

যুদ্ধে উদ্বাস্তু হয়ে পড়া হাজার হাজার ফিলিস্তিনি আল-শিফায় আশ্রয় নিয়েছিলেন। গত সপ্তাহে ইসরাইলি সেনারা এ হাসপাতালে হামাসের গোপন আস্তানা রয়েছে জানিয়ে সেখানে সামরিক অভিযান শুরু করে। এরপর হাসপাতাল থেকে শত শত মুমূর্ষু রোগী ও আহত লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

প্রসঙ্গত, ইসরাইলের হামলায় এ পর্যন্ত গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান