,

ডিবি কার্যালয়ে তানজিন তিশা

news-image

বিনোদন প্রতিবেদক: টানা কদিন ধরে আলোচনায় থাকার পরে গতরাতে অনলাইনে একটি পুরোনো অডিও ছড়িয়ে পড়েছে অভিনেত্রী তানজিন তিশার। এরপরেই জানা গেল তিনি ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে গিয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ডিবি অফিসে প্রবেশ করেন এই অভিনেত্রী। তবে তিনি কার বা কাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সেখানে গেছেন, না কি অন্য কোনো দরকারে, সেসব কিছু আপাতত জানা যায়নি।

ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর একদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিশা। এরপর বৃহস্পতিবার রাতে ফেসবুকে লাইভে এসে অভিনেত্রী দাবি করেন, তিনি আত্মহত্যাচেষ্টা করেননি।

তিশা জানান, ঘুমের ওষুধ খেয়েছিলেন ঠিকই, তবে তা ঘুমানোর জন্য, আত্মহত্যার জন্য নয়। কিন্তু ওষুধের ডোজ বেশি হয়ে যাওয়ায় বমি করতে থাকেন। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নিয়ে তাকে ওয়াশ করা হয়।

এদিকে তিশা অভিনীত নতুন নাটক টেলিপ্যাথি মুক্তি পেতে যাচ্ছে। রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকের চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ। নাটকের তিশার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তৌসিফ মাহবুব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট