,

আদালতে ককটেল বিস্ফোরণে জড়িতরা শনাক্ত

news-image

আদালত প্রতিবেদক : ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে আজ বিকেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আদালত এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিকেল ৩টা ৫৩ মিনিটে ঘটা এ ঘটনার সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ। সেটি দেখে জড়িতদের শনাক্ত করা গেছে বলে দাবি করছেন পুলিশের কর্মকর্তারা। এখন সন্দেহভাজন ওই হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী ও এক পুরুষ মহানগর দায়রা জজ আদালতের চারতলা থেকে ককটেল সদৃশ বস্তু নিচে ফেলেন। এ সময় তাদের সঙ্গে একটি ছোট শিশুও ছিল। এরপর তারা দ্রুত আদালত চত্বর থেকে চলে যান।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন জানান, বোরকা পরিহিত নারী তার ব্যাগ থেকে ককটেল বের করে দেন। সঙ্গে থাকা পুরুষ ককটেলটি উপর থেকে নিচে ছুড়ে ফেলেন।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, আদালতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যারা এ কাজ ঘটিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট