,

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল বিএনপির নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল বিএনপির নেতারা। রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দুই ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, ‘আমরা দেখা করেছি।’

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তৈমুর বলেন, ‘এটা রাষ্ট্রীয় বিষয়। আমি কিছু বলতে পারব না। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সেখান (প্রধানমন্ত্রীর কার্যালয়) থেকে জেন নিন।’

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। গত দুই দিনে দলটি মোট ৭৮টি ফরম বিক্রি করেছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি চলমান থাকবে।

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া দলটি ফরমের মূল্য ধরেছে ৫ হাজার টাকা। ফলে গত দুই দিনে ফরম বিক্রি বাবদ দলটির আয় হয়েছে ৩ লাখ ৯০ হাজার টাকা।

জানা গেছে, ১৮ নভেম্বর তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ জন প্রার্থী। আর দ্বিতীয় দিন ৬৫ জন।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান জানান, ২৫ নভেম্বর পর্যন্ত তাদের ফরম বিক্রি করা হবে। একইসঙ্গে ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারও নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট