রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড লু’র চিঠি নিয়ে আলাপ করবেন ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠির বিষয়ে দলীয়প্রধান শেখ হাসিনার সঙ্গে আলাপ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ডোনাল্ড লু আমাকে একটি চিঠি লিখেছেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চিঠিটি আমার কাছে পৌঁছানোর জন্য নিয়ে এসেছেন। শুনেছি এ রকম চিঠি বিএনপি ও জাতীয় পার্টির কাছেও পাঠিয়েছে। এই চিঠির বিষয়বস্তু নিয়ে দলের সভাপতি, নির্বাহী কমিটির সদস্য ও পার্টির সহকর্মীদের সঙ্গে আলোচনা করা দরকার। কারণ, আমার পার্টির চিন্তাভাবনার দৃষ্টিকোণ থেকেই আমরা চিঠির জবাব দেব। সময় খুবই কম। এখন যেকোনো সময় যেকোনো দিন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তারিখ ঘোষণার সময়টা দূরে নয়, এমনটাই আমরা শুনতে পাচ্ছি।

‌‘আপনাকে যে চিঠিটি দিয়েছে সেটি নিয়ে কি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন এবং এই চিঠির বিষয়বস্তু কি গণমাধ্যমকে বলা যায়? এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন চিঠিটি লিখেছে আমার কাছে। আমি তো দলের সাধারণ সম্পাদক, এ হিসেবেই দিয়েছে। যে চিঠিটা আমার কাছে দিয়েছে পার্টির ব্যাপারে তাদের মতামত জানার জন্য, সে বিষয়টি আমি পার্টিতে আলাপ করার আগে কি করে সাংবাদিকদের বলব? এটা কি ঠিক হবে?’

চিঠিটি আপনি পড়েছেন কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি এক পৃষ্ঠার চিঠি, আমি দেখেছি।’ প্রধানমন্ত্রীর সঙ্গে কবে আলাপ করবেন- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘পারলে আজকেই আলাপ করব।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এমন অবস্থায় আমাদের মতো দেশে ডায়লগ (সংলাপ) যদি করতে হয়, ডায়লগ তো আর কাউকে বাদ দিয়ে করা যাবে না। ডায়লগ তো এমন না যে, শুধু দুটি দলের সঙ্গেই করতে হবে বা কয়েকটি দলের সঙ্গে ডায়লগ করলে হবে। সেটা শতাধিক দলের সঙ্গে (করতে হবে)। তো এ সময়ে কখন ডায়লগ হবে, কখন এ ইলেকশনের প্রক্রিয়া চলবে সেটা একটা বিষয়।

তিনি বলেন, আরেকটা বিষয় হচ্ছে ডায়লগের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা, আমাদের যে সিদ্ধান্ত সেটা ছিল অত্যন্ত পরিষ্কার। আমরা আগেও বলেছিলাম শর্তযুক্ত কোনো ডায়লগের বিষয় চিন্তাভাবনা করছি না। তারা তাদের যে এক দফা এই বিষয়গুলো প্রত্যাহার করুক- তারপর আমরা চিন্তাভাবনা করে দেখব। সেটা অনেক আগের কথা। সে সময় পেরিয়ে গেছে। এখন আর সেই পেরিয়ে যাওয়া সময়কে এগিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নেই। কাজেই সিদ্ধান্ত গ্রহণেও সময়টা একটা বিরাট ফ্যাক্টর।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের