,

রোহিতের ফিফটি মিস, রিটায়ার্ড হার্ট গিল

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বিধ্বংসী ব্যাটিং শুরু করা ভারত শিবিরে দুটি ধাক্কা লেগেছে। ওপেনার রোহিত শর্মা টি-২০ স্টাইলে ব্যাট চালিয়ে ফিফটি মিস করেছেন। সেঞ্চুরির আশা দেওয়া শুভমান গিল ইনজুরি নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন।

ভারত ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯৭ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা বিরাট কোহলি ৫২ রান করে খেলছেন। তার সঙ্গী শ্রেয়াস আয়ার খেলছেন ১৫ রানে।

এর আগে রোহিত শর্মা ২৯ বলে চারটি করে চার ও ছক্কা মেরে ৪৭ রান করে আউট হয়েছেন। গিলের ব্যাট থেকে আসে ৬৫ বলে ৭৯ রানের ইনিংস। তিনি আটটি চার ও তিনটি ছক্কার শট খেলেন। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে শেষ মুহূর্তে ভারত উইকেট পরিবর্তন করায় সমালোচনা হচ্ছে। ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলে পর্যন্ত এই ঘটনায় বিস্মিত হয়েছেন। তবে আইসিসি জানিয়েছে, শেষ মুহূর্তে উইকেটে পরিবর্তন আনা দোষের কিছু নয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট