,

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। এই পরিস্থিতি মোকাবিলায় তারা মানবাধিকার কাউন্সিলের পর্যালোচনাকে সুযোগ হিসেবে গ্রহণের আহ্বান জানিয়েছেন। মানবাধিকার কাউন্সিল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পর গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে ন্যায্য মজুরি দাবি করা শ্রমিক এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো রাজনৈতিক কর্মীদের ওপর কঠোর দমন-পীড়ন চলছে। এ ছাড়া সাংবাদিক, মানবাধিকার রক্ষাকারী ও সুশীল সমাজের নেতাদের বিচারিক হয়রানি করা হচ্ছে। এসব গভীর উদ্বেগের বিষয়।

তারা আরও বলেন, বাংলাদেশ ২০২৪ সালের প্রথম দিকে জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। এই সময়ে রাজনৈতিক সহিংসতা, বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার, রাজনৈতিক কর্মীদের নির্বিচারে আটক, সরকারের অত্যধিক বল প্রয়োগ এবং বিক্ষোভকে ব্যাহত করার জন্য ইন্টারনেট বন্ধের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, কয়েক বছর ধরে গণমাধ্যমের ওপর হামলা, নজরদারি, ভয় দেখানো এবং বিচারিক হয়রানির কারণে ব্যাপক সেলফ-সেন্সরশিপ তৈরি হয়েছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের নেতাদের আক্রমণ করার জন্য বিচারব্যবস্থার অস্ত্রায়ন বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে এবং মৌলিক মানবাধিকার ক্ষুণ্ন করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট