,

সৌরভের সেরা ওপেনারের তালিকায় নেই শচীন

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের ক্রিকেট ইতিহাসে অনন্য এক নাম সুনীল গাভাস্কার। টেস্ট ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান পার করা গাভাস্কারকে নির্ধিধায় সেরা ওপেনার মানবেন সবাই। কিন্তু তারপরেই ভারতের ক্রিকেটে গাভাস্কারের পর সেরা টেস্ট ব্যাটার হিসেবে মানা হয়,শচীন টেনডুলকারকে।

সবাই একমত হলেও সৌরভ গাঙ্গুলী এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন। ভারতের সাবেক এই অধিনায়ক গাভাস্কারের পর বীরেন্দার শেবাগকে সেরা মানেন। শেবাগের ক্যারিয়ারে মোড় পরিবর্তনে অধিনায়ক সৌরভের ভূমিকা ছিল অনেক। তিনিই প্রথম শেবাগকে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে এনে খেলান। ওপেনিংয়ে এসেই ক্যারিয়ারের সেরা সময় পার করেন সাবেক ডানহাতি এই ব্যাটার।

এ ব্যাপারে সৌরভ বলেন, ‘টেস্ট ক্রিকেটটাই বদলে গিয়েছিল শেবাগের জন্য। দুর্দান্ত ক্ষমতা ছিল। যে গতিতে রান করত তা চমকে দেওয়ার মতো। সুনীল গাভাস্করের পরে সেরা ওপেনার মনে হয় শেবাগ।’

তিনি আরো বলেন, ‘আমি বলেছিলাম শেবাগকে ওপেন করতে। ও রাজি ছিল না। আগে কখনও ওপেন করেনি সে। আমি বিশ্বাস করি, কেউ একটা বিশেষ জায়গায় ব্যাট করার জন্য জন্মায় না। লর্ডসে ২০০২ সালে টেস্ট খেলতে নেমে দ্রুত ৮০ রান করে দিয়েছিল সেবাগ। সেখান থেকেই ওপেনার হিসাবে ওর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।’

বীরেন্দার শেবাগ ভারতের অসাধারণ ক্রিকেটার ছিলেন। প্রথম ভারতীয় ব্যাটার, যিনি টেস্টে এক ইনিংসে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ৩১৯ রানের অনবদ্য ইনিংস খেলে, এখনও স্মরনীয় হয়ে আছেন ভারত ভক্তদের মনে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট