,

রাজধানীর সড়কে বেড়েছে গাড়ি, কোথাও কোথাও যানজট

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। বাসে অফিসগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। গতকালের চেয়ে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলের চলাচলও বেড়েছে।

আজ সোমবার সকালে রাজধানীর পল্টন, কাকরাইল, মালিবাগ, মগবাজার, শাহবাগ, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, ধানমন্ডি, আসাদগেট, ফার্মগেট, মহাখালী ও তেজগাঁও এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব এলাকার অধিকাংশ বাস স্টপেজগুলোতে যাত্রীরা সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ঢাকা জেলার ভেতরে ও বাইরে চলাচল করা স্বল্প দূরত্বের বাসগুলোতে যাত্রীর ভিড় ছিল লক্ষ্য করার মতো।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সড়কে বাড়তে দেখা গেছে গাড়ির সংখ্যা। ফলে বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট। যাত্রীরা বলেছেন, সকাল সকাল কর্মস্থলে যেতেই তাড়াতাড়ি ঘর থেকে বের হয়েছেন তারা।

আব্দুল হামিদ নামে এক যাত্রী বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষের চাপও বাড়ে। ধাক্কাধাক্কি করে বাসে উঠতে হয়েছে। অবরোধের ফলে প্রভাব তেমন একটা নেই। তবে সন্ধ্যার পরে রাস্তায় গাড়ির সংখ্যা তুলনামূলক কম থাকে।

খিলক্ষেত থেকে তেজগাঁও অফিসে যাওয়া রিয়াজ হোসাইন সমকালকে বলেন, রাস্তায় আগের তুলনায় আজ গাড়ি বেশি চলছে। মোটরসাইকেলে করে অফিসে আসতে আজ রাস্তায় সিগনাল পেয়েছি। বাসেও যাত্রী বেশি দেখেছি।

বাসের পরিবহন শ্রমিকরাও জানালেন, রোববার তুলনায় আজ যাত্রীর পরিমাণ অনেক বেশি। আজিমপুর থেকে গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ভিআইপি-২৭ বাসের চালকের হেলপার আব্দুল্লাহ বলেন, আজ অবরোধের কোনো প্রভাব নেই। রাস্তায় জ্যামে পড়তে হচ্ছে।

তবে বিপত্তিতে রয়েছেন দূরপাল্লার বাসের পরিবহন শ্রমিক-চালকরা। অবরোধের আতঙ্কে পর্যাপ্ত যাত্রী না থাকায় বাসস্ট্যান্ড থেকেই গাড়ি ছাড়তে পারছেন না তারা। এতে করে দৈনিক খরচ মেটাতে ও খাবার টাকা জোগাড় করতে ঋণও করতে হচ্ছে বলেও জানান তারা।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী রোববার থেকে চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। আজ সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে সর্বাত্মক এ কর্মসূচি পালন করবে দলটি। একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, গণঅধিকার পরিষদ, এনডিএমসহ বিএনপির যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা অন্যান্য দল ও জোটের পক্ষ থেকেও এ কর্মসূচি পালন করা হবে। যুগপৎ আন্দোলনে না থাকলেও জামায়াতে ইসলামী একই কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে এবি পার্টি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট