,

‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজে চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ‘প্রেম’ নিয়ে তুমুল চর্চা চলছে। তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, তাপস-বুবলীর সম্পর্কের কথা। যদিও ঘন্টা কয়েক মধ্যেই সেটি ‘অ্যাকাউন্ট হ্যাকড’ বলে সাফ জানিয়ে দেন মুন্নী।

কিন্তু গেল শুক্রবার রাতে নতুন করে ছড়িয়ে পড়ে একটি কথোপকথনের অডিও রেকর্ড। যেখানে মুন্নীর কণ্ঠে শোনা যায়- সেদিন ফেসবুক হ্যাকড হয়নি। পারিবারিকভাবে সেটেল্ড করার পর মুন্নীকে ‘অ্যাকাউন্ড হ্যাকড হয়েছে’ উল্লেখ করে একটি পোস্ট দিতে বাধ্য করা হয়।

প্রসঙ্গটি নিয়ে গতকাল শনিবার কথা বলতে বাধ্য হন বুবলী। জানান, তার বিরুদ্ধে ‘নোংরা ষড়যন্ত্র’ হচ্ছে। আর শিগগিরই সংবাদ সম্মেলন করে সমস্ত কিছু প্রমাণসহ কথা বলবেন এই চিত্রনায়িকা। এসব চর্চার মধ্যেই রহস্যময় এক পোস্ট দিলেন আরেক চিত্রনায়িকা পরীমণি। যেখানে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। লিখেছেন, ‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’

যার উত্তর ফেসবুকেই দেওয়ার চেষ্টা করেছেন অনেকে। সেখানেও প্রত্যুত্তরে ছিলেন পরী। একজন লিখেছেন, ‘খেলা শুরু!’ উত্তরে পরী লিখেছেন, ‘শেষ সিন চলতেছে।’ এরপর প্রশ্ন আসে, ‘ব্রডকাস্টিংয়ের দায়িত্ব নিল কে?’ পরী জানান, ‘বড়জন!’

এদিকে, গত সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদ করেছেন পরীমণি। শরীফুল রাজকে পাঠিয়েছেন তালাকনামা। এরপর নিয়মিত হয়েছেন অভিনয়ে। কাজ করছেন একাধিক সিনেমায়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট