রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪১০ রানের পাহাড় গড়ল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ডাচ বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করলেন ভারতীয় ব্যাটাররা। শ্রেয়াস আয়ার আর লোকেশ রাহুল হাঁকালেন জোড়া সেঞ্চুরি। শেষ ১০ ওভারে ১২৬ রান তুললো ভারত।

সবমিলিয়ে ৫০ ওভারে ৪ উইকেটে ৪১০ রানের পাহাড় গড়েছে রোহিত শর্মার দল। অর্থাৎ নেদারল্যান্ডসের সামনে লক্ষ্য ৪১১ রানের।

আজ ভারতের প্রথম পাঁচ ব্যাটারই তুলেছেন পঞ্চাশোর্ধ্ব সংগ্রহ। ওয়ানডে ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে এর আগে মাত্র দুইবার। দুইবারই এই রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল এবার বিরল এই রেকর্ডে নাম লেখালো ভারত।

গুরুত্বহীন ম্যাচ। নেদারল্যান্ডস বাদ পড়েছে, ভারত সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় ভারত।

১১.৫ ওভারের ওপেনিং জুটিতে ১০০ রান তুলে দেন রোহিত শর্মা আর শুভমান গিল। ৩২ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন গিল। রোহিত আউট হন ৫৪ বলে ৬১ করে। বিরাট কোহলিও পান ফিফটি। ৫৬ বলে ৫১ রানে সাজঘরের পথ ধরেন তিনি।

এরপর শুরু হয় শ্রেয়াস আয়ার আর লোকেশ রাহুলের তাণ্ডব। চতুর্থ উইকেটে ১২৮ বলে ২০৮ রানের বিশাল জুটিতে ভারতকে চারশ পার করে দেন তারাই।

৮৪ বলে সেঞ্চুরি করেন আয়ার, রাহুলের তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে লাগে মাত্র ৬২ বল। ইনিংসের এক বল বাকি থাকতে আউট হন রাহুল।

৬৪ বলে ১০২ রানের ইনিংসে ১১টি চার আর ৪টি ছক্কা হাঁকান রাহুল। ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন আয়ার। মারকুটে ইনিংসে তিনি ১০টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা।

ডাচ পেসার বেস ডি লিডি ৮২ রান খরচায় নেন ২টি উইকেট।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের