,

এহসানুল হুদা ৬ দিনের রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক রফিকুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে ছয় দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ১২ দলীয় জোটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে যোগ দিতে সেগুনবাগিচায় যান এহসানুল হুদা। বিকেল সোয়া ৩টার দিকে ডিআরইউ’র সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলে জানান বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহদাত হোসেন সেলিম।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। ওই দিন বেলা ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর হয়। এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা দায়ের করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান