,

দুই ব্রাজিলিয়ানে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : ভ্যালেন্সিয়াকে উড়িয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ। রীতিমতো যেন গোল উৎসব করল দলটি। সান্তিয়াগো ব্যার্নাবুতে শনিবার রাতে ৫-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। জোড়া গোল করেন দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস ও রদ্রিগো।

ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোলটি করেন দানি কারভাহাল। ৪২ ও ৪৯তম মিনিটে জোড়া গোলে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। ৫০ এবং ৮৪তম মিনিটে জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। আর ৮৮তম মিনিটে একটি গোল শোধ করেন ভ্যালেন্সিয়ার স্প্যানিশ ফরোয়ার্ড হুগো দুরো।

মাদ্রিদিস্তাদের এই পারফরম্যান্সকে ‘মৌসুমসেরা’ বলছেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘আজ আমরা এখন পর্যন্ত মৌসুমের সেরা ম্যাচটি খেলেছি। আমরা হয়তো প্রথম ১৫ মিনিট আরো ভালোভাবে রক্ষণ সামলাতে পারতাম। কিন্তু ওইটুকু বাদ দিলে আমাদের জন্য নিখুঁত একটি ম্যাচ ছিল।’

দুই ব্রাজিলিয়ানের প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়াস ও রদ্রিগো তাদের সেরা ছন্দে ফিরে এসেছে। শেষ দুই ম্যাচে তারা খুবই ভালো খেলেছে। তারা ভালোভাবে জুটি বেঁধেছে, জায়গা বের করেছে এবং দারুণ ফুটবল খেলেছে।’

এই জয়ের পরও ১৩ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকলো রিয়াল। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে জিরোনা। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভালেন্সিয়া।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান