,

‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া’ সেই শিশুদের উদ্ধার করতে চায় ইসরায়েল

news-image

চারপাশে ট্যাঙ্ক মোতায়েন করে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। বিদ্যুৎ, পানি ও অক্সিজেন না থাকায় এখন পুরোপুরি অচল হয়ে পড়েছে হাসপাতালটি। সেখানে নিও-নেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে-এনআইসিইউতে মৃত্যুর প্রহর গুনছে ৩৯ থেকে ৪৫টি। এরমধ্যে শনিবার দুই শিশু মারা গেছে। বাকিরা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

এমন পরিস্থিতিতে রোববার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে- তারা আল শিফা হাসপাতালের শিশুদের উদ্ধার করে নিয়ে আসতে প্রস্তুত। খবর বিবিসির

সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রেয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘শিফা হাসপাতালের কর্মীদের অনুরোধ করা হচ্ছে যে, আমরা শিশুদের একটি নিরাপদ হাসপাতালে যেতে সাহায্য করতে প্রস্তুত আছি। এজন্য প্রয়োজনীয় সব রকম সহায়তা আমরা প্রদান করব।’

ইসরায়েলের দাবি, গাজার হামাস যোদ্ধারা আল-শিফা হাসপাতালের নিচে এবং চারপাশে তাদের কমান্ড সেন্টার গঠন করেছে। তাই চিকিৎসক, রোগী ও হাসপাতাল প্রাঙ্গনে আশ্রয় নেওয়া হাজার হাজার উদ্বাস্তুকে তারা সরে যেতে বলেছে। যাতে তারা সেখানে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে।

এদিকে হামাস যোদ্ধারা হাসপাতালটিকে এভাবে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতালের চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, অনেক রোগী আছেন যাদের সরিয়ে নিতে গেলে মারা পড়তে পারেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট