,

সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

news-image

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের এক কর্মকতা সমকালকে বলেন, সারা দেশে মোট ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও তার আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৭ প্লাটুন।

এ ছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই (প্রস্তুত অবস্থা) রয়েছে বলে জানান সদর দপ্তরের ওই কর্মকতা। চতুর্থ দফার অবরোধ কর্মসূচি আজ রোববার সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চলবে।

এদিক ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শনিবার রাত ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এছাড়াও ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের অসন্তোষ অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট