রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দিয়ে শেষ ইংল্যান্ডের, বড় পরাজয় পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড জন্য চরম হতাশার বিশ্বকাপই শেষ করল। তবে জস বাটলাররা শেষ দুই ম্যাচ জিতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। অন্যদিকে পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে নামার আগেই জানতে পেরেছে বিশ্বকাপ থেকে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। দুদলের সবশেষ মুখোমুখি সাক্ষাতে ইংল্যান্ড আবার ৯৩ রানে জয় পেল।

এর আগে সেমিফাইনাল পাকিস্তানের খেলার ছোট যে আশা ছিল, তা টস হেরেই শেষ হয়ে যায়! কেননা সমীকরণ অনুযায়ী আগে ব্যাট করলে ইংল্যান্ডকে প্রায় ৩০০ রানে হারাতে হবে। আর পরে ব্যাট করলে ইংল্যান্ডকে ১০০ রানের মধ্যে অলআউট করে ৩ ওভারের ভেতর তাড়া করতে হবে। তবে দুটির মধ্যে আগে ব্যাট করে স্কোরবোর্ডে বড় একটা সংগ্রহ গড়াই তুলনামূলক কম কঠিন। তবে সেই ‘কম কঠিন’ পথে হাঁটতে হলে প্রথমে টস–ভাগ্যে জিততে হতো। সেটিই হলো না।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম আজ শনিবার জস বাটলারের সঙ্গে টস করতে নেমে এই ভাগ্যকেই সঙ্গে পাননি । ইংল্যান্ড অধিনায়ক টসে জেতেন, বেছে নেন ব্যাটিং। তাতেই পাকিস্তানের সেমিফাইনালের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। যা কাগজে–কলমে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ১০০ পার হয়ে যাওয়ার পর।

ইংল্যান্ড ব্যাটিংয়ে নামলে পাকিস্তানের সামনে সেমিফাইনাল সমীকরণটা দাঁড়িয়েছিল এ রকম—ইংল্যান্ডকে ৫০ রানে অলআউট করে তাড়া করতে হবে ১২ বলের মধ্যে, ইংল্যান্ডের রান ১০০ হলে তাড়া করতে হবে ১৭ বলের মধ্যে। আর ইংল্যান্ডের রান ১৫০ হলে তাড়া করতে হবে ৩.৪ বা ২২ বলের মধ্যে। এর মধ্যে ইংল্যান্ডকে ১০০ রানে গুড়িয়ে ১৭ বলে তা তুলে ফেলা সম্ভব। কিন্তু ১৫০ হয়ে যাওয়ার পর তা একেবারে নাগালের বাইরে। তখন ২২ বলের সব কটিতে ছয় মেরেও ১৫০ তোলা সম্ভব নয়।

পাকিস্তান তাই আনুষ্ঠানিকভাবে সেমিফাইনাল দৌড় থেকে ছিটকে যায় ইংল্যান্ডের রান দেড় শর দিকে যেতেই। ইংল্যান্ড ১৫০ রানে পৌঁছে যায় ২৭তম ওভারে, মাত্র ২ উইকেট হারিয়েই। এদিন পুরো পঞ্চাশ ওভার ব্যাট করে ইনিংসটা শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৩৭ রানে টেনে নিয়েছে ইংল্যান্ড। যা ৬.৪ বলে তাড়া করতে পারলেই পাকিস্তানের সেমিফাইনালে খেলা সম্ভব। কিন্তু এই ৪০ বলে টানা ছয় মারলেও ইংল্যান্ডের রান টপকানো সম্ভব নয়।

আজ কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের তিনজন পঞ্চাশ ছাড়ালেও কেউ শতক করতে পারেননি। সর্বোচ্চ ৭৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেন স্টোকস। জো রুটের ব্যাট থেকে আসে ৭২ বলে ৬০ রানের ইনিংস। অর্ধশতকের অপর ইনিংসটি ওপেনার জনি বেয়ারস্টোর—৬১ বলে ৫৯।

পাকিস্তানের হয়ে ৬৪ রানে ৩ উইকেট নেন হারিস রউফ, দুটি করে উইকেট শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিমের।

৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। দুজনকেই ফেরান ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়া ডেভিড উইলি। এরপর অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান চেষ্টা করলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। ৪৫ বলে ৩৮ রান করে গাস অ্যাটকিনসনের শিকার হন বাবর। আর মঈন আলীর বলে বোল্ড হওয়া রিজওয়ান ৫১ বলে ৩৬ রান করেন।

দলের হয়ে একমাত্র হাফসেঞ্চুরির ইনিংস খেলেন আঘা সালমান। তিনি ৪৫ বলে ৬টি চার ও একটি ছক্কায় ঝড়ো ৫১ রান করে উইলির তৃতীয় শিকারে পরিণত হন। মাঝে আদিল রশিদের বলে বোল্ড হয়ে ২৯ রান করে ফেরেন সৌদ শাকিল। শাহীন শাহ আফ্রিদি ২৩ বলে ২৫ করে অ্যাটকিনসনের শিকার হন। শেষ দিকে হারিস রউফ ঝড়ো ২৩ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৩৫ করে বিদায় নেন ক্রিস ওকসের বলে। মোহাম্মদ ওয়াসিম ১৬ রানে অপরাজিত থাকেন। পাকিস্তান ৪৩.৩ ওভারে ২৪৪ রানে গুটিয়ে যায়।

ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান উইলি। এছাড়া রশিদ, অ্যাটকিনসন ও আলী ২টি করে উইকেট দখল করেন।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের