,

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারানো ব্যবসায়ী হাসপাতালে

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে মো. শামীম (৩৮) নামের এক জুতা ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার বিকেলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

শামীমের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। বর্তমানে সাভার নিউ মার্কেট এলাকায় থাকেন।

ভুক্তভোগীর ভাই আব্দুর রহমান বলেন, ‘শনিবার সকালে ব্যবসায়িক কাজে সাভারের বাসা থেকে ঢাকায় যাওয়া পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে যান ভাই। ওই বাসের লোকজন আমাদের সংবাদ দেন দুপুরে। সংবাদ শুনে আমরা মতিঝিলের আরামবাগ বাস কাউন্টার থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করি।’

তিনি বলেন, তাদের রাজধানীর কয়েকটি মার্কেটে জুতার ব্যবসা রয়েছে। তার ভাইয়ের কাছে কত টাকা ছিল, তা নিশ্চিত হতে পারেননি।

রহমান বলেন, ‘আমরা কোনো কিছুই পাইনি, যা ছিল সবই খোয়া গেছে। তার (শামীম) ব্যাংক থেকে ৪ লাখ টাকা তোলার কথা ছিল। তার জ্ঞান না ফেরা পর্যন্ত বলা যাচ্ছে না, টাকাগুলো কি উঠিয়েছিল কি না।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, অচেতন অবস্থায় নিয়ে আসা ওই ব্যবসায়ীকে ভর্তির পর জরুরি বিভাগে পাকস্থলি পরিষ্কার করা হয়েছে। পরে তাকে মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট