,

বাসে আগুন, শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে যাত্রীর

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী ফলপট্টির সামনের সড়কে অনাবিল নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসে থাকা আব্দুল জব্বার (৩৫) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) মো. তরিকুল ইসলাম জানান, যাত্রাবাড়ীতে বাসে আগুনের ঘটনায় জব্বার নামে এক ব্যক্তি জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন। তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ অবস্থায় জব্বারকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশাচালক মো. রমজান জানান, জব্বার নারায়ণগঞ্জে থাকেন। সেখানে যাওয়ার জন্য রাজধানীর রামপুরা থেকে অনাবিল পরিবহনের বাসে উঠেছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান