ফার্মগেটে ২টি ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক : রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা বাবুল টাওয়ার কিংবা ফার্মগেটের ফুটওভার ব্রিজ অথবা অন্য কোনো ভবন থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।
এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি।











