,

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, সরিয়ে দিলো পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা প্রত্যাখ্যান করে তা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।

শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে মিরপুর ১৩ নম্বরে পুলিশ কনভেনশন হলের সামনে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

বিকেল ৪টায় কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মিরপুর ১৩ ও ১৪ নম্বর এলাকার কয়েকটি কারখানার শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে দুপুরে রাস্তায় নামেন। শ্রমিকরা আধাঘণ্টার মতো সড়কে অবস্থান করেন। পরে তাদের সরিয়ে দেওয়া হয়। এসময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শ্রমিক বলেন, ‘যে বেতন মালিকরা নির্ধারণ করেছেন সে বেতনে আমাদের কিছুই হবে না। আমাদের বেতন আরও বাড়াতে হবে। এ দাবিতে আমরা রাস্তায় নেমেছি।’

পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ৭ নভেম্বর ন্যূনতম মজুরি বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান