,

মাঠে আসুন খেলা হবে, রেফারিও আছে: পরিকল্পনামন্ত্রী

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপিকে সহিংসতা বন্ধ করে ভোটে আসার আহবান জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মাঠে (নির্বাচনে) আসুন খেলা হবে। রেফারিও আছে। রেফারি জনগণ; তারাই বিবেচনা করবেন কে ভালো করছে, কাকে ভোট দেওয়া যায়।

তিনি বলেন, একটি দল আছে হরতাল-অবরোধের নামে জনগণের জানমালের ক্ষতি করছে, গাড়ি ভাংচুর করছে, অগ্নিসংযোগ করছে। আপনাদের বলতে চাই অবরোধের নামে ভাংচুর-অগ্নিসন্ত্রাস করবেন না। বাস-ট্রাকে আগুন দিয়ে জনগণের ক্ষতি করবেন না। এতে জিনিসপত্রের দাম বাড়ে। বিএনপি একটা ফুটানির দল। তারা সত্য-মিথ্যা মিশিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে নিয়ে যায়।

বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজে নিজস্ব তহবিল থেকে ৪৪৮ জন অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।

রিজার্ভ ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমএ মান্নান বলেন, রিজার্ভ হচ্ছে শরীরের তাপমাত্রার মতো। এই কমবে এই বাড়বে। এটা নিয়ে চিন্তার কারণ নেই। রিজার্ভ আমাদের প্রয়োজন মিটাতে খরচ করা হয়, আবার তা পূরণ করা হয়।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের হাওড়পাড়ে মেডিকেল কলেজ দিয়েছেন, টেক্সটাইল ইনস্টিটিউট দিয়েছেন, বিটাক দিয়েছেন। এসব প্রতিষ্ঠানে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে দেশে অবদান রাখবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুগ্ধ ভাতা দিয়েছেন। গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক দিয়েছেন। বিএনপি পার্টি এসব কিছুই দিতে পারেনি। তিনি আপনাদের টিউবওয়েল দিয়েছেন, স্যানিটেশন দিয়েছেন। ব্রিজ-কালভার্ট করে দিয়েছেন। গ্রামাঞ্চলে অনেক রাস্তাঘাট করে দিয়েছেন।

তিনি বলেন, এটাই আমার শেষ নির্বাচন। যদি প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন আর আমি আপনাদের উন্নয়নে কাজ করে থাকি সেটা বিবেচনা করে আপনারা নৌকা প্রতীককে বিজয়ী করবেন সেটা আমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট