,

বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে আবারও উদ্বেগ জানাল জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তারসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার (৭ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়েছেন।

এছাড়া জাতিসংঘের সমালোচনা করে বাংলাদেশের সরকারি দলের নেতাদের দেওয়া বক্তব্যের বিষয়টিও ব্রিফিংয়ে উঠে এসেছে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে চলমান পরিস্থিতি ও গণগ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বাংলাদেশের সরকার সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং অতিরিক্ত বলপ্রয়োগ করে আটকের অভিযান অব্যাহত রেখেছে। ক্ষমতাসীন দলের সেক্রেটারি বলেছেন, জাতিসংঘ অকেজো এবং কিছু ভালো কথা বলা ছাড়া বিশ্বে এই সংস্থাটির আর কোনও ভূমিকা নেই। বাংলাদেশে ৮ হাজার বিরোধী বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং পুলিশের হাতে সর্বত্র মানুষ নিহত হচ্ছে, এ বিষয়ে আপনার অবস্থান কী?

জবাবে জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, জাতিসংঘের সমালোচনা নতুন কিছু নয়। আমি মনে করি, বিভিন্ন সময়ে এমন অভিযোগ দাঁড় করানো হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন- আপনি জাতিসংঘের কোন অংশের কথা বলছেন, তা সবসময় উল্লেখ করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে গত সপ্তাহে আমরা যা বলেছি, এখনও তাই উল্লেখ করব। বাংলাদেশে গণগ্রেপ্তারসহ সার্বিক পরিবেশ-পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে।

এর আগে আসন্ন নির্বাচনকে ঘিরে জাতিসংঘ বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার, হয়রানি ও সহিংসতা দেখতে চায় না বলে জানিয়েছিল সংস্থাটি। এছাড়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন বলেও চলতি নভেম্বরের শুরুতে জানিয়ে দেয় জাতিসংঘ।

গত বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়ে আমি মনে করি আমরা খুব স্পষ্টভাবেই কথা বলেছি। আমরা এই সময়ে কোনও ধরনের হয়রানি বা নির্বিচারে গ্রেপ্তার বা সহিংসতা চাই না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট