রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য চালু হচ্ছে বিশেষ মেট্রোরেল

news-image

অনলাইন ডেস্ক : শিক্ষার্থী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচলে নতুন সময় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামীকাল বুধবার সকাল ৭টা ১০ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল যাবে মেট্রোরেল। ১০ মিনিট পর আরেকটি করে ট্রেন ছেড়ে যাবে।

যারা এমআরটি ও র‌্যাপিড পাস ব্যবহার করেন তারা সকালের প্রথম দুই মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন। আজ মঙ্গলবার এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-৬ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুটি বর্তমানে চালু সব মেট্রোরেল স্টেশনে থামবে।

এর আগে ৪ নভেম্বর উত্তরা-মতিঝিল রুটে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রবিবার থেকে যাত্রী চলাচল শুরু হয় এ রুটে। শুরুতে মতিঝিল-উত্তরা রুটে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংশোধনী এনে মেট্রো কর্তৃপক্ষ জানায়, সোমবার থেকে সকাল সাড়ে ১১টার পর থেকে শুধু মতিঝিল থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের দিকে যেতে ফিরতি ট্রেনগুলোয় যাওয়া যাবে। মতিঝিল থেকে এমআরটি ও র‌্যাপিড পাস যাত্রীরা সর্বশেষ ১২ টায় মেট্রোরেলে যেতে পারবে। তবে কেবল যেতে পারবে তারাই যাদের এমআরটি পাস, র‌্যাপিড পাস এবং বেলা সাড়ে ১১টার আগে সিঙ্গেল জার্নি টিকিট কেনা আছে। এর বাইরে নতুন করে টিকিট কিনে কেউ সচিবালয় বা মতিঝিল স্টেশন থেকে উত্তরা-মিরপুর অভিমুখে মেট্রোয় যেতে পারবে না।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের