,

আফগানিস্তানের বোলিং তোপে অস্ট্রেলিয়া ১০১/৭

news-image

স্পোর্টস ডেস্ক : ২৯২ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয়ার পর অস্ট্রেলিয়াকে বোলিংয়েও চেপে ধরেছে আফগানিস্তান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯ রানের মধ্যেই সেরা চার ব্যাটারকে হারিয়ে বসেছে অস্ট্রেলিয়া। ৯ম ওভারের শুরুতেই ডেভিড ওয়ার্নার এবং জস ইংলিসকে পরপর দুই বলে ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছেন আজমতউল্লাহ ওমরজাই।

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ের জন্য ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আফগান বোলিংয়ের সামনে হাসফাঁস করতে শুরু করে অস্ট্রেলিয়ান ব্যাটাররা। দ্বিতীয় ওভারেই অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে ভাঙন ধরান আফগান বোলার নাভিন-উল হক।

দ্বিতীয় ওভারেই অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডকে ফিরিয়ে দেন আফগান এই পেসার। ২ বলে কোনো রানই করতে পারেননি হেড। এরপর অবশ্য মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার মিলে চেষ্টা করেন জুটি গড়ার।

কিন্তু ৪৩ রানের মাথায় সেই নাভিন-উল হকের বলে এলবিডব্লিউর শিকার হন মিচেল মার্শ। ১১ বলে ২৪ রান করে আউট হন তিনি। ওয়ার্নার আর মার্নাস লাবুশেন মিলে চেষ্টা করেন জুটি গড়ার। কিন্তু ৯ম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে ওয়ার্নার এবং ইংলিশকে আউট করেন আজমতউল্লাহ ওমরজাই।

এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ২১ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০১।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট