,

সাহস থাকলে দেশে আসুন, তারেককে বললেন শামীম ওসমান

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, শ্রমিক পুড়িয়ে মারা হচ্ছে। এমনকি এক পুলিশ সদস্যকে হত্যা করে ওই মৃত মানুষটিকে চাপাতি দিয়ে কোপানো হলো। সাহস থাকলে বাংলাদেশে আসুন তারেক রহমান।

সোমবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যথাসময়ে নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, যারা বাচ্চা-ছেলেদের মিথ্যা আশ্বাস দিয়ে, বিভিন্ন প্রলোভনে আন্দোলনের নামে মাঠে নামাচ্ছেন, তারা ছেলেগুলোর ক্যারিয়ার নষ্ট করছেন। এই ছেলেগুলো নাশকতা, জ্বালাও-পোড়াও মামলার আসামি হলে তখন নেতাদের আর খুঁজে পাওয়া যাবে না।

বিএনপির প্রতি জনগণের সমর্থন নেই উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে যে বিএনপির প্রতি মানুষের কোনো সমর্থন নেই। কেননা অসত্য সত্যের সঙ্গে আর ন্যায় অন্যায়ের সঙ্গে লড়াইয়ে পারে না কখনোই।

বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জকে শান্ত রাখুন। জনগণ ক্ষেপে গেলে কেউ রক্ষা পাবেন না। তখন সেই পুলিশের কাছেই আসবেন, যাদের এখন কুপিয়ে কুপিয়ে মারছেন। আমরা ধৈর্য্য ধরছি, কেননা আমাদের ধৈর্য্য ধরতে বলা হয়েছে। কেউ গাড়ি চালাতে না চাইলে চালাবেন না। কিন্তু গাড়ি চালালে তার গায়ে আগুন দিয়ে অভিশাপ নিয়েন না। ওই অভিশাপ আল্লাহর আরশে পৌঁছে যায়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বঙ্গবন্ধু সবাইকে বিশ্বাস করতেন, কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাসঘাতকদের চিনে রেখেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট