,

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকার এমএম গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনরত শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টার পর থেকে মহানগরীর কাশিমপুর থানা ও কোনাবাড়ী থানা এলাকার আশপাশের শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী শিল্পনগর এলাকার বিভিন্ন স্থানে দলবদ্ধ হয়ে আন্দোলন করছেন।

এদিকে শ্রমিক আন্দোলন ও বিক্ষোভ ঠেকাতে ওই এলাকায় পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, দুপুর থেকে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন। পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করা হয়েছে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, দুপুরের পর থেকে কাশিমপুর ও কোনাবাড়ী এলাকার আশপাশের চার-পাঁচটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। খবর পেয়ে র‌্যাবের একাধিক টহল টিম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়।

গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, কোনাবাড়ী এলাকায় শ্রমিকরা আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত