,

গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তান এলাকায় বিকল্প অটো পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটিতে কিছু যাত্রী ছিলেন, তারা সবাই নিরাপদে নেমে আসতে পেরেছেন।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নেভায়। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, কয়েকজন যুবক বাসের ভেতরে ঢুকে আগুন দেয়। তারাই আবার আগুন-আগুন করতে করতে নেমে যায়। যাত্রীরাও আতঙ্কে হুড়োহুড়ি করে নেমে পড়েন।

বিকল্প অটো পরিবহনের বাসটি মিরপুর থেকে ফার্মগেট হয়ে গুলিস্তান রুটে চলাচল করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট