,

অবরোধে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

news-image

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বিএনপির ডাকা দুই দিনব্যাপী অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সকাল থেকে নেই যানবাহন ও যাত্রীর চাপ। এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলে যাওয়ার জন্য বের হওয়া যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও কমেছে। মহাসড়ক অনেকটাই ফাঁকা রয়েছে।

রোববার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এমনই চিত্র দেখা গেছে।

রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, ‘সকাল থেকেই মহাসড়ক ফাঁকা দেখছি। অন্য কোথাও যানবাহনের চাপ তেমন না থাকলেও শিমরাইল মোড়ে সবসময় যানবাহনের জটলা লেগেই থাকতো। এখন এ মোড়টিও ফাঁকা।’

বিল্লাল হোসেন নামের এক মোটরসাইকেলচালক বলেন, ‘যানবাহনের চাপ কম থাকায় খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারছি।’

শিমরাইল ক্যাম্পের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) একেএম শরফুদ্দিন জানান, মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে। তবে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আমরা সবসময় সজাগ রয়েছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট