,

এবার গুলিস্তানে বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে হল মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (৪ নভেম্বর) রাত ১০টা ২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রাতে ফায়ার সার্ভিসের সহকারী মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে, নিউমার্কেটের গাউছিয়া মার্কেটের সামনে ও সায়েদাবাদ জনপথ মোড় ফ্লাইওভারের নিচে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

তিনটি স্থানে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগামীকাল রোববার থেকে দ্বিতীয় দফায় দুদিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি ও সমমনারা। সর্বাত্মক এ অবরোধে সড়ক, নৌ ও আকাশপথে যান চলাচল বন্ধের কথা বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট