,

বিজয়নগরে জামাই’য়ের হাতে শ্বশুর নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেয়ের জামাইয়ের হাতে মো. হাফিজুর রহমান (৬৫) নামে শ্বশুর নিহত হয়েছেন।(৪ নভেম্বর) শনিবার ভোরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান চম্পকনগর ইউনিয়নের নুরপর গ্রামের মৃত মো. গুলু রহমানের ছেলে। মেয়ের জামাই উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে শামীম মিয়া।
নিহতের পরিবার ও স্হানীয়রা সূত্রে জানা যায়, নিহতের মেয়ে নাহিদার আক্তারের (২০) সঙ্গে পারিবারিকভাবে পাশের গ্রামের অভিযুক্ত শামীম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের কারণে নাহিদা আক্তার সংসার না করার সিদ্ধান্ত নিলে ক্ষিপ্ত হন শামীম। তিনি শ্বশুরবাড়িতে এসে শ্বশুরকে সামনে পেয়ে ধারালো দেশি অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করে পালিয়ে যায়।
বিজয়নগর থানার (ওসি) তদন্ত মো: হাসান জামিল বলেন, ধারালো অস্ত্রের আঘাতে শ্বশুর হাফিজুর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট