,

ডাচদের হারিয়ে পাকিস্তানকে টপকে সেমির পথে আফগানরা

news-image

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তানকে টপকে গেল আফগানিস্তান। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে উঠে গেলে আফগানরা। নিজেদের শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে।

শুক্রবার ভারতের লখনৌতে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। টার্গেট তাড়ায় ১১১ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান।

দলের জয়ে ৬৪ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ৫৪ বলে ৮টি চারের সাহায্যে ৫২ রান করে ফেরেন রহমাত শাহ। ২৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন আজমতউল্লাহ ওমরজাই।

শুক্রবার ভারতের লখনৌতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নেদারল্যান্ডস। ১৩৪ রানে হারায় প্রথমসারির ৭ উইকেট। ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪৬.৩ ওভারে ১৭৯ রানেই অলআউট হয় ডাচরা।

দলের হয়ে ৮৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৪২ বলে ৪০ রান করেন ওপেনার ম্যাক্স ওদুদ। ৩৫ বলে ২৯ রান করেন কলিন একারম্যান।

আফগানিস্তানের হয়ে ৯.৩ ওভারে মাত্র ২৮ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ নবি। ৯ ওভারে ৩১ রানে ২ উইকেট নেন নুর আহমেদ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট