,

‘কঠিন পরীক্ষায়’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ শুক্রবার ইসরায়েল সফরে গেছেন। তার সঙ্গে আছেন ইসরায়েলে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত জ্যাক লিউ। তেল আবিবে তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন ডিসি ত্যাগ করার পর থেকে এই সফরটি এখন পর্যন্ত মোটামুটি শান্তই রয়েছে। তবে এর গতি আগামী কয়েক দিনে বাড়বে।

মার্কিন এই কূটনীতিক দলটির সামনে কঠিন কাজ রয়েছে- একদিকে ইসরায়েলিদের প্রতি আমেরিকার সমর্থন অব্যাহত রাখতে হবে, অন্যদিকে গাজায় বেসামরিক প্রাণহানি সীমিত রাখতে চাপ দিতে হবে। ফিলিস্তিনি ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ ইসরায়েলের আরব প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং এই সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে কিভাবে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন করা যায় সেই সম্পর্কে সামনের দিনগুলোতে তিনি এই অঞ্চলের সব নেতার সঙ্গে আলোচনা করতে চান।

সপ্তাহ শেষে পররাষ্ট্রমন্ত্রী যদি ইসরায়েলের হামলার লাগাম টানার নতুন কোনো আশ্বাস বা প্রমাণ এসব আরব নেতাদের সামনে হাজির করতে না পারেন তাহলে দীর্ঘস্থায়ী কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করাটা তার জন্য কঠিন হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান