,

প্রেমে মজেছেন চিত্রনায়িকা দীঘি!

news-image

বিনোদন প্রতিবেদক : প্রেমবিষয়ক এমন প্রশ্নে অতীতেও অনেক অভিনেত্রীকে এড়িয়ে যেতে দেখা গেছে। পরে দেখা গেছে, যাঁকে নিয়ে প্রেমের গুঞ্জন, তাঁর সঙ্গেই প্রেমে মজেছেন; সংসারও বেঁধেছেন। অবাক করা বিষয় হলো, প্রেমের বিষয়ে দীঘির সঙ্গে কথা বলার পরই সেই ছেলের ওয়াল থেকে সেসব ছবি মুছে ফেলা হয়েছে।

শিশুশিল্পী হিসেবে ‘কাবুলিওয়ালা’, ‘চাচ্চু’, ‘দাদিমা’, ‘১ টাকার বউ’ প্রভৃতি সিনেমায় যে সফলদীঘিকে দেখেছেন দর্শক, নায়িকা হিসেবে সেই দীঘিকে আর পাওয়া যায়নি। দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ দিয়ে নায়িকা ক্যারিয়ার শুরু দীঘির। প্রথম ছবিতেই ফ্লপের তকমা জুটেছে তাঁর ভাগ্যে। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তি পায়। কিন্তু আশা জাগাতে পারেনি। দীঘি এবার যুক্ত হলেনওটিটিতে।মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম ওটিটি কনটেন্ট ‘শেষ চিঠি’।

এতে দীঘি কিছুটা অভিনয়ের কারিশমা দেখাতে পারলেও নিজে আর দাঁড়াতে পারেননি সিনেমায়। এবার জানা গেল নতুন খবর। শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া দীঘি প্রেম করছেন! যদিও এর আগে প্রেম নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে গেছেন। বলে আসছিলেন, তিনি রণবীর কাপুরের প্রেমে পড়ে আছেন। তাঁর মোবাইল ফোনের ওয়ালপেপারেও বলিউডের এনায়কের ছবি দেওয়া। কিন্তু এমন হাস্যকর কথার আড়ালে যে দীঘি প্রেমে মজে আছেন, তা জানা গেল মাহিমিন রাশিদ নামে এক ছেলের ফেসবুক ওয়ালে গিয়ে।

দীঘির সঙ্গে যাঁর একাধিক অন্তরঙ্গ ছবি। কাঁধে মাথা রেখে সমুদ্র উপভোগের ছবিও রয়েছে তাদের। রয়েছে নানা খুনসুটি মুহূর্তের ছবিও। এসব ছবি দেখার পরই যোগাযোগ করা হয় দীঘির সঙ্গে। নায়িকা জানান, ছেলেটি তাঁর ছোটবেলার বন্ধু। এরবেশি কিছু নয়। যাঁর সঙ্গে এমন অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর ছবি, তিনি কি শুধুই বন্ধু? দীঘি এবার কিছুক্ষণ চুপ থাকেন। কী বলবেন হয়তো ফোনের ওপাশেগোছাতে শুরু করেন। বলেন,‘প্রেমটেম কিছু নেই আমাদের। সে আমার কেবলই বন্ধু। ছোটবেলার বন্ধু।’

প্রেমবিষয়ক এমন প্রশ্নে অতীতেও অনেক অভিনেত্রীকে এভাবে এড়িয়ে যেতে দেখা গেছে। পরে দেখা গেছে, যাঁকে নিয়ে প্রেমের গুঞ্জন, তাঁর সঙ্গেই প্রেমে মজেছেন; সংসারও বেঁধেছেন। অবাক করা বিষয় হলো, প্রেমের বিষয়ে দীঘির সঙ্গে কথা বলার পরই সেই ছেলের ওয়াল থেকে সেসব ছবি মুছে ফেলা হয়েছে।

এদিকে সম্প্রতি দীঘি অভিনীত মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। গানটির শিরোনাম ‘চোখে চোখে’। পীযূষ দাসের কথায় গানটি গেয়েছেনইমরান মাহমুদুল ও পূজা। এর আগে বঙ্গবন্ধুর বায়োগ্রাফি ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণু চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন।এ ছাড়াদীঘি জানিয়েছেন, ‘জীবন জুয়া’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। ‘দেয়াল’ নামে আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান