,

দিল্লি ফিরেছেন লিটন

news-image

ক্রীড়া প্রতিবেদন : পাকিস্তান ম্যাচের পর ঢাকা ফিরেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি।

পারিবারিক কারণ হওয়ায় বোর্ড তাকে দু’দিনের ছুটি দিয়েছিল। কথা ছিল, সব ঠিকঠাক থাকলে শুক্রবার দলে যোগ দিয়ে অনুশীলন করবেন তিনি।

কথা মতো, লিটন দিল্লি ফিরেছেন। বিষয়টি দিল্লি থেকে সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল নিশ্চিত করেছেন। তবে এদিন দলের অনুশীলন বাতিল হয়েছে বলে জানা গেছে। লিটনকে তাই ভ্রমণক্লান্তি নিয়ে অনুশীলন করার দরকার পড়ছে না।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। জয়ে আসর শুরু করলেও পরের ৬ ম্যাচে হেরেছে হাথুরুসিংহের দল।

সোমবার সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশের লক্ষ্য এখন বিশ্বকাপে পয়েন্ট টেবিলে অন্তত সাত-আটে থেকে শেষ করা। যাতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারে দেশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান