,

দীপিকার ভিডিও নকল করে কটাক্ষের শিকার নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : দীপিকার একটি মন্তব্যকে ঘিরে নেট জুড়ে বিভিন্ন রকম বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে এই নায়িকা জানান, রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পরই রণবীর সিং তার জীবনে আসে। কিন্তু ওই সময়ে তিনি সিং ছাড়া আরও কয়েকজনের সঙ্গে ডেট করেছেন। যদিও মনের দিক থেকে রণবীর সিংয়ের সঙ্গে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে মন্তব্য করেন অভিনেত্রী।

এটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, রণবীর সিংকে হাতে রেখে বেটার অপশন খুঁজেছিলেন দীপিকা। যেটা সম্পর্কের প্রতি তার চরম অসততার প্রমাণ দেয়।

এদিকে নেট দুনিয়ায় ট্রল-নিন্দার বন্যা বয়ে গেলেও ফুরফুরে মেজাজে রয়েছেন দীপিকা। সমালোচনা যেন গায়েই মাখছেন না তিনি। রবিবার (২৯ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন তিনি। যেখানে সম্প্রতি ভাইরাল হওয়া একটি কথায় ঠোঁট মিলিয়েছেন ‘পিকু’ তারকা। কথাটি এমন, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও।

দীপিকার এই ভিডিও তৈরির পর তাকে নকল করে একই স্টাইলে ভিডিও বানান টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। যেখানে রীতিমতো দীপিকাকেই অনুসরণ করতে দেখা যায় তাকে। তবে বাঙালি অভিনেত্রীর এই ভিডিও দেখে নেটিজেনরাও কটাক্ষ করতে ছাড়েননি। নুসরাতের ঠোঁট নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন তারা।

একজন লিখেছেন, ‘দীপিকাকে নকল করবে এবার সবাই।’ আরেকজন লিখেছেন, ‘দীপিকাকে দেখে ক্ষেপেছে। নকল করছে। ঠোঁটে যেন মৌমাছি কামড়েছে।’ কারও মন্তব্য, সার্জারি করে ঠোঁটের সৌন্দর্য নষ্ট করে ফেলেছেন নুসরাত।

যদিও এসব কোনো মন্তব্যরই জবাব দেননি অভিনেত্রী। বরং ভিডিওটি তৈরি করে যে নিজেও খুব উপভোগ করেছেন সেটাই বোঝা গেছে তার ক্যাপশনে। যেখানে নুসরাত লিখেছেন, এটা তো করে দেখতেই হতো, বেশ মজার ব্যাপার। সূত্র: সংবাদ প্রতিদেন

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট