,

তারা বাংলাদেশে রাজনৈতিক দল গঠন করুক, মার্কিন দূত প্রসঙ্গে মোমেন

news-image

নিজস্ব প্রতিবেদক : মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো কোনো বিদেশি প্রতিষ্ঠানের আমাদের দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হওয়া উচিত। তাদের বোধ হয় বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা উচিত। তারা হয়তো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপের কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা যেহেতু রাজনৈতিক অবস্থান নিচ্ছেন, তারা একটা দল গঠন করুক আর দেখুক জনগণের কাছ থেকে কয়টা ভোট পায়!

চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম কমছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্যই তো তারা (বিএনপি) এসব করছে। তাদের উদ্দেশ্য তো মহৎ নয়। দেশটা সবার। দেশের বদনাম হলে সবার ক্ষতি হবে। তারা এ জিনিসটা মনে হয় ঘুণাক্ষরেও চিন্তা করেন না। কারণ, তাদের ছেলে-মেয়ে সব বিদেশে থাকে।

বিএনপির পরিপক্কতা দরকার মন্তব্য করে ড. মোমেন বলেন, অপজিশন দেশের কিন্তু শত্রু নয়। কিন্তু তাদের যে আচরণ, আর যেভাবে তারা কাজ করেছে… মনে হয় বাংলাদেশ তাদের শত্রু দেশ। তারা দেশের উন্নয়ন চায় না। দেশের এই যে প্রগতি, এটা চায় না। যারা এসব করছেন, তারা পরাধীন দেশের মনমানসিকতায় আছেন। তাদের পরিপক্কতা দরকার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট