,

দুর্নীতিবাজকে জামিন মানুষ ভালোভাবে নেয় না: প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজ কার্যালয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের স্থগিতাদেশ আরও তিন মাস বাড়িয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

এদিন আদালতে শুনানির শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ রাজা আসামি মহিবুলের জামিন প্রার্থনা করেন। এসময় তাদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা আপনারা সবাই জিরো টলারেন্সের কথা বলি। আবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কারাগারে যাওয়ার সঙ্গে সঙ্গে জামিন আবেদন নিয়ে আসেন। তিন মাসের আগে কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে উচ্চ আদালত জামিন দিলে সেটা মানুষ ও সমাজ ভালোভাবে নেয় না। এরপর প্রধান বিচারপতি আবারও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করেন।

এসময় দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। শুনানি শেষে আদালত ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার মহিবুলকে হাইকোর্টের দেওয়া জামিন আরও তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে তার জামিন সংক্রান্ত রুল হাইকোর্টে শুনানি করতে বলেন।

এর আগে গত ১৪ আগস্ট মহিবুলকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুদকের আবেদনের শুনানি দুই মাস মুলতবি রাখেন আপিল বিভাগ। তারও আগে গত ১৮ এপ্রিল রাজশাহী মুখ্য মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন নামঞ্জুর করে মহিবুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৪ এপ্রিল দুপুরে রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহী কর অঞ্চলের (সার্কেল-১৩) উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়াকে গ্রেপ্তার করে দুদক। এ ঘটনায় দুদক রাজশাহী কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে দুর্নীতি বিরোধী আইনে মহিবুলের বিরুদ্ধে মামলা করেন। মহিবুলকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট