,

ঢাকায় রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্রসহ সাত দেশের উদ্বেগ

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ সাত দেশের কূটনৈতিক মিশন ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সহিংসতায় প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনা জানানো হয়েছে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে সোমবার দুপুর সাড়ে ১২টায় এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন এ যৌথ বিবৃতিতে সাক্ষর করেছে।

এ সাত দেশ বিবৃতিতে জানিয়েছে, ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশে সহিংসতায় নিহত ও আহতদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি।

এতে আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশে তৈরির জন্য আমরা সকল পক্ষকে সংযম, সহিংসতা পরিহার এবং এক সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।

জাতীয় নির্বাচনের আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ২৮ অক্টোবর মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। মহাসমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া এক যুবদল নেতা সংঘর্ষ চলাকালে অসুস্থ হয়ে মারা গেছেন।

সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়িসহ আগুন দেওয়া হয়েছে অন্তত ৭৬টি যানবাহনে। ভাঙচুর চালানো হয় প্রধান বিচারপতির বাসভবনের ফটকেও। পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচটি পুলিশ বক্স।

সংঘর্ষে আহত হয়েছেন দুই শতাধিক। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের শতাধিক নেতাকর্মী চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত ৪১ পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় মোতায়েন করা হয় ১১ প্লাটুন বিজিবি সদস্য।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট