,

ভারতে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৬

news-image

অনলাইন ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। রোববার রাতে অন্ধ্রপ্রদেশের কন্টকপল্লিতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে পলাশা নামের একটি এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দাঁড়িয়ে থাকা ট্রেনটি বিশাখাপত্তম থেকে রায়গড় যাচ্ছিল। উপরের ক্যাবলের ব্রেকের কারণে ট্রেনটি দাঁড়িয়েছিল। ওই সময় অন্যপ্রান্ত থেকে আসা পলাশা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে ধাক্কা দেয়। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়।

ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায়, লাইনচ্যুত বগিগুলো এবং আশপাশে লোকজন ভিড় করছেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

ট্রেন দুর্ঘটনার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জাগান রেড্ডি।

মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে আশপাশের অঞ্চলগুলো থেকে যতগুলো সম্ভব অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তাদের দ্রুত সময়ে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

গত এপ্রিলে ওড়িশায় তিন ট্রেনের মধ্যে সংঘর্ষে ২৮০ জন নিহত হন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট