,

ভারতকে ২২৯ রানে আটকাল ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বিশ্বকাপের শুরুটা নড়বড়ে হলেও পরে দুর্দান্ত ক্রিকেট খেলেছে ভারত। টানা পাঁচ ম্যাচে জয় তুলে নেওয়া অপ্রতিরোধ্য ভারতকে এবার বল হাতে চাপে ফেলে দিয়েছে বিশ্বকাপ একপ্রকার শেষ হয়ে যাওয়া ইংল্যান্ড। ভারত ৯ উইকেট হারিয়ে ২২৯ রানে আটকে গেছে।

লক্ষ্নৌর ভারত রত্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ভারত। রোহিত শর্মা ঝড়ো শুরু করেন। কিন্তু অপর পাশের শুভমান গিল (৯), দুর্দান্ত ছন্দে থাকা বিরাট কোহলি (০) ও শ্রেয়াস আয়ার (৪) ব্যর্থ হয়ে ফিরে যান। ভারত ৪০ রানে হারায় ৩ উইকেট।

পাঁচে নামা কেএল রাহুলকে নিয়ে ওই ধাক্কা সামাল দেন ওপেনার ও অধিনায়ক রোহিত। তারা ৯১ রান যোগ করেন। রাহুল ফিরে যান ৫৮ বলে ৩৯ রান করে। তিনটি চার মারেন তিনি। অন্য প্রান্তে থাকা রোহিত লড়াই করেও ১০১ বলে ৮৭ রান করে আউট হন। তার ব্যাট থেকে ১০টি চার ও তিনটি ছক্কা আসে।

পরে সূর্যকুমার যাদব খেলেন ৪৭ বলে ৪৯ রানের কার্যকরী ইনিংস। তিনি চারটি চার ও একটি ছক্কা মারেন। শেষে জাসপ্রিত বুমরাহ ১৬ রান করলে দুইশ’ রান ছাড়ায় ভারত।

ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি ১০ ওভারে ৪৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ক্রিস ওকস ও আদিল রশিদ নিয়েছেন দুটি করে উইকেট। পাঁচ ম্যাচে মাত্র এক জয় পাওয়া ইংল্যান্ডের এটি ঘুরে দাঁড়ানোর সুযোগ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট